সর্বত্রই এখন দিন বদলের হাওয়া বিদ্যমান।লালন সাঁইজীর বাণী (লালন সঙ্গীত) ও এই দিন বদলের হাওয়ায় বলা চলে অনেকটাই এগিয়ে।লালন সঙ্গীত আজ শুধু কুষ্টিয়া তথা বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয় বিশ্বের অনেক দেশেই এর নিবির প্রচার চলছে এবং তা ক্রমান্বয়ে বেড়েই চলছে। শুধু তাই নয় লালন সঙ্গীত এখন বিভিন্ন ভাষায় লিপিবদ্ধ হচ্ছে। আসলে বাংঙ্গালী জাতি হিসেবে এসব সংবাদ আমাদের জন্য সুসংবাদই বটে এক্ষেত্রে সরকারের ঐকান্তিক প্রচেষ্টা এবং শিল্পপতি,ব্যাবসায়ী ,বহুজাতিক কোম্পানী ও আপামর জনসাধারনের একান্ত সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।তদুপরি কিছু সংখ্যক নামধারি শিল্পী লালন সঙ্গীত কে ফিউশনের নামে এর ভাব,সুর ও বাণী কে বিকৃত করে চলেছে যা অত্যন্ত দুঃখজনক। এই প্রেক্ষাপটে লালন সঙ্গীতকে তথাকথিত ফিউশনের বলয় হইতে রক্ষাকল্পে লালন বাংলাদেশ এর রয়েছে কিছু পরিকল্পনা,কার্যক্রম ও প্রচার অভিযান।
লালন বাংলাদেশ মনে করে
লালন সঙ্গীত তথা উচ্চ মার্গের ভাব সঙ্গীত মানুষের হৃদয়ঙ্গম হইলে মানুষের মধ্যে বিনয় আসবে। মানুষে-মানুষে প্রতিহিংসা,বিভেদ,মারামরি,হানহা
লালন বাংলাদেশ মনে করে মরমী সুর/সঙ্গীত/উচ্চ মার্গের বাণীর ব্যাপক প্রচার ঘটিয়ে, সঙ্গীতকে আনন্দ বিনোদনের পরিবর্তে আত্নিক উন্নয়নের মাধ্যম হিসেবে গ্রহন করে বিশাল জনগোষ্ঠির মধ্যে ক্রমান্বয়ে আমুল পরিবর্তন এনে দেশকে দুর্ণীতি,প্রতিহিংসা ও সন্ত্রাস মুক্ত করা সম্ভব।
এরই লক্ষে লালন বাংলাদেশ এগিয়ে চলছে এবং আপনার সহযোগিতা,পরামর্শ ও সক্রিয় অংশগ্রহন একান্তভাবে কামনা করছে। সকল জীবের কল্যান হউক, দেশ থেকে জঙ্গীবাদ,দুর্ণীতি,প্রতিহিংসা ও সন্ত্রাসবাদ নির্মুল হউক এই প্রার্থনায় শেষ করছি।আলেক সাঁই।
![]() |
| লালন বাংলাদেশ |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন